০৭ এপ্রিল, ২০২৬ ০৫:০৯ পিএম

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সহধর্মিণী মিসেস রাহাত আরা বেগম নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন।

সোমবার (৬ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে তারা সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, এটি তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী রাহাত আরা বেগম।

জানা গেছে, সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে এক সপ্তাহ পর তিনি দেশে ফিরবেন।

প্রসঙ্গত, এর আগেও তাঁরা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছেন। সবশেষ ২০২৫ সালের ৬ এপ্রিল তাঁরা স্বাস্থ্য পরীক্ষার জন্য সেখানে যান। ২০১৫ সালে কারাবন্দী অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের আর্টারিতে ব্লক ধরা পড়ে। কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা করান। এরপর থেকে প্রতি বছর ফলোআপ চিকিৎসার জন্য তাঁকে সেখানে যেতে হয়।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক