০৭ এপ্রিল, ২০২৬ ০৪:২৮ পিএম

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ফাইল ছবি

মেডিভযেস রিপোর্ট: দেশে হামের সংক্রমণ অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৩৬ জন। তবে এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে আরও এক জনের এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২২৪ জন।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৩৬ জন। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ৮৮৩ জনে।

একই সময়ে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ২২৪ জন। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা এক হাজার ৩৯৮ জন।

এ ছাড়া ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় হাজার ৮৮৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছাড় পেয়েছেন চার হাজার ৬৩৫ জন।

মৃত্যুর তথ্যে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি ছয় জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। জেলা হিসাবেও ঢাকায় সর্বোচ্চ ছয় জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ২১ জনের।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ১০ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক