০৭ এপ্রিল, ২০২৬ ০৩:১৭ পিএম

হামের প্রাদুর্ভাব: ১২ এপ্রিল থেকে শুরু ঢাকায় বিশেষ টিকাদান

হামের প্রাদুর্ভাব: ১২ এপ্রিল থেকে শুরু ঢাকায় বিশেষ টিকাদান
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ হিসেবে আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন  স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকার পাশাপাশি ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকাতেও ১২ এপ্রিল থেকে এই টিকাদান কার্যক্রম চালু হবে। এর আগে গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি ভিত্তিতে এই কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৩ এপ্রিল থেকে দেশের বাকি সব জেলা ও উপজেলায় একযোগে হামের টিকা দেওয়া হবে।

টিকা সংগ্রহ প্রসঙ্গে তিনি জানান, এবার সরাসরি কোনো কোম্পানি থেকে নয়, ইউনিসেফের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও গ্যাভির সহায়তায় টিকা সংগ্রহ করা হচ্ছে। করোনাকালে সাশ্রয় হওয়া ৬০৪ কোটি টাকা দিয়ে অতিরিক্ত হামের টিকা কেনার প্রক্রিয়াও শুরু হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো সংকট না হয়।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিগত কয়েক বছরে নিয়মিত ক্যাম্পেইন না হওয়া এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার কিছু ঘাটতির কারণে দেশে হামের প্রকোপ বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে নিবিড় তদারকি জোরদার করা হয়েছে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক