০৭ এপ্রিল, ২০২৬ ০১:১০ পিএম

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে সরকারি দলের নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সেবা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।

তিনি জানান, চলতি বছরের ২২ জানুয়ারি ৪৮তম বিসিএসের মাধ্যমে দুই হাজার ৯৮৪ জন সহকারী সার্জন, ২৭৯ জন ডেন্টাল সার্জন এবং ৪৪তম বিসিএসের মাধ্যমে ৯৮ জন সহকারী সার্জন (এমবিবিএস) ও ২২ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের মাধ্যমে ১৬২ জন সহকারী সার্জন নিয়োগ দেওয়া হয়।

ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের আরেক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছর থেকে এ পর্যন্ত করোনা মহামারি মোকাবিলায় ভ্যাকসিন ও সংশ্লিষ্ট সরঞ্জাম আমদানিতে চার হাজার ৬৪৫ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ভ্যাকসিন কিনতে ব্যয় হয়েছে প্রায় চার হাজার ৩৯৪ কোটি টাকা। এ ছাড়া সিরিঞ্জ কিনতে ব্যয় হয়েছে প্রায় ৩০ কোটি ৮৮ লাখ টাকা। ভ্যাকসিন ও সিরিঞ্জ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছাতে পরিবহন ব্যয় হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ টাকার বেশি এবং সিরিঞ্জ শিপিংয়ে খরচ হয়েছে প্রায় এক কোটি টাকা।

মন্ত্রী আরও জানান, ভ্যাকসিন ক্রয়সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কোনো অভিযোগ জমা পড়েনি। তবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক