প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা
মেডিভয়েস রিপোর্ট: এবার ভাতা বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে গেছেন বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।
আজ সোমবার ( ১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।
পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডা. তানভীর আহমেদ মেডিভয়েসকে বলেন, আন্দোলনকারী চিকিৎসকদের ৮ সদস্যদের একটি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে তিনজনকে কার্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তারা প্রবেশ করেছেন এবং প্রধানমন্ত্রীর পিএসের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। পিএস তাদেরকে অপেক্ষা করতে বলেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের সাক্ষাতের সম্ভবনা রয়েছে বলেও জানান ডা. তানভীর।
প্রসঙ্গত, ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করণের দাবিতে গত ৮ ও ৯ জুলাই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রাইভেট পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। গতকাল তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে যাবেন এবং স্মারকলিপি দিবেন।
আন্দোলনকারীরা চিকিৎসকরা জানিয়েছেন, প্রাইভেট পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তারদের বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত ন্যায্য দাবির বিষয়ে বারবার কর্তৃপক্ষ সমর্থন দিয়ে থাকলেও তাদের আশ্বাস বরাবরের মতোই মিথ্যা প্রমাণিত হয়েছে। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রাইভেট ট্রেইনিদের ব্যাপারে যে মন্তব্য করেছেন, সেটা থেকে প্রতীয়মান হয় যে, মন্ত্রী সাহেব আমাদের কাজের পরিধি এবং আমাদের মানবেতর জীবন সম্পর্কে মোটেও অবগত নন। মিথ্যা আশ্বাস এবং সময়ক্ষেপণ ছাড়া কিছু আমরা পাইনি। তাই ৮ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘটের ডাক দেন তারা।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে চিকিৎসকরা বলেন, ‘আমরা শুনেছি, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলে আমাদের দাবি পূরণ হতে পারে। আমরা আপনার হস্তক্ষেপ কামনা করছি। সাড়ে সাত হাজার ছেলে-মেয়ে আপনার দিকে তাকিয়ে আছে। আপনি আমাদের দিকে তাকাবেন।’
এএইচ
-
০২ ফেব্রুয়ারী, ২০২৪
-
২০ জুন, ২০২৩
-
১৫ জুন, ২০২৩
-
১৩ জুন, ২০২৩
পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের ভাতা বৃদ্ধি
দাবি আদায়ে সব ধরনের সহযোগিতা করবে বিএসএমএমইউ: ভিসি