স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডা. মাহফুজা মারা গেছেন
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তর সাবেক উপ-পরিচালক (অডিট) ডা. মাহফুজা বেগম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ৭ জুলাই মারা যান তিনি। নিউরোলজিকাল বিভিন্ন জটিলতা ও সেপসিসে আক্রান্ত ছিলেন তিনি।
আজ সোমবার (১০ জুলাই) স্বাস্থ্য সেবা অধিদপ্তরের ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
ডা. মাহফুজা বেগম ১৯৭৭ সালে ৩১ জানুয়ারি যশোরের শৈলকুপা রুরাল হেলথ সেন্টারে মেডিকেল অফিসার হিসাবে সরকারি চকরিতে যোগদান করেন। কর্মজীবনে তিনি রাজশাহী, খুলনা ও ঢাকায় বিভিন্ন পদে চাকরি করেন। এ ছাড়া তিনি মানিকগঞ্জের দৌলতপুরে টিএইচ এন্ড এফপি ‘র সিনিয়র সাইন্টেফিক অফিসার আইইডিসিয়ার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সহকারী পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের পার-৪ এর সহকারী পরিচালক, হোমিও ও দেশজ এর উপ-পরিচালক এবং স্বাস্থ্য অধিদপ্তর উপ-পরিচালক (অডিট) এর দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ২০০৯ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬