০৯ জুলাই, ২০২৩ ০৫:৩৫ পিএম

রামেবির ফাইনাল প্রফের ফল প্রকাশ, পাস ৭১.৭০%

রামেবির ফাইনাল প্রফের ফল প্রকাশ, পাস ৭১.৭০%
রামেবির চূড়ান্ত পেশাগত পরীক্ষায় এক হাজার ৯২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন, এর মধ্যে পাস করেছেন এক হাজার ৩৭৮ জন।

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার (৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রামেবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর নভেম্বর-২০২২ এর ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। ফলাফল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশিত হয়েছে। কোনো অসঙ্গতি দেখা দিলে ফলাফল সংশোধন বা বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার রামেবির প্রথম পেশাগত পরীক্ষায় এক হাজার ৯২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন, এর মধ্যে পাস করেছেন এক হাজার ৩৭৮ জন। এতে পাসের হার ৭১.৭০ শতাংশ এবং অনার্স মার্ক পেয়েছেন একজন। অনার্স মার্ক পাওয়া সিরাজুম মুনিরা রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী।

রামেবির সবচেয়ে বড় মেডিকেল রাজশাহী মেডিকেল কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে একটি অনার্স মার্ক সহ ১৪৮ জন পাস করেছেন অকৃতকার্য তালিকায় রয়েছেন ৩৭ জন শিক্ষার্থী।

এসএস

ফলাফল দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ফল প্রকাশ
হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত