ভাতা বৃদ্ধির বিষয়ে সরকার প্রচেষ্টা চালাচ্ছে: বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বৃদ্ধির বিষয়ে সরকার প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ শনিবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদ কর্তৃক গ্র্যাজুয়েট নার্সিং বিভাগের ৯ম ব্যাচের র্যাগ ডে উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘ভাতা বৃদ্ধির দাবি শিক্ষার্থীরা করতেই পারে। পড়াশোনা যেন ব্যাহত না হয়, এর জন্য যেন র্দীঘ আন্দোলন করতে না হয়, মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়কে তাদের বিষয়টা আমি তুলে ধরেছি। কারণ টাকা আমার কাছে আসলে আমি তাদের সবাইকে দিয়ে দিবো। আমি মনে করি, এই ব্যাপারে মন্ত্রী এবং সচিব দ্রুত ব্যবস্থা নেবেন। আমার ছাত্ররা রোদে পুড়লে পড়ালেখা বিঘ্নিত হবে, এটা আমি চাই না; আমি চাই, তারা পড়াশোনা নিয়মিত করুক। যত দ্রুত সম্ভব, তাদের ভাতা বৃদ্ধির ব্যাপারে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হোক।’
তিনি বলেন, ‘মন্ত্রী এবং সচিবকে বলেছি, শিক্ষার্থীরা ভাতা বৃদ্ধির ব্যাপারে আবেদন করেছে, তাদের বিষয়টা বিবেচনা করার জন্য। ২০ টাকা থেকে সরকারের সামর্থ্য অনুযায়ী যতটুকু বৃদ্ধি করা যায়, সে বিষয়ে সরকার প্রচেষ্টা চালাচ্ছেন বলে আমাকে জানিয়েছেন। আমরা আশা করি, শিক্ষার্থীদেরকে একটা ইতিবাচক খবর দিতে পারবো।’
নার্সদের উদ্দেশ্য বিএসএমএমইউ ভিসি বলেন, বাংলাদেশের নার্সদের ফিলিপাইন, ভারতের কেরালার মতো হতে হবে। এজন্য রোগীদের সাথে হাসিমুখে ভালো ব্যবহার করতে হবে, রোগী বেড, রোগীর পালস, শরীরের তাপমাত্রা এসবের দিকে খেয়াল রাখতে হবে।
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
বিএসএমএমইউতে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের সমাবেশ
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২১ ডিসেম্বর, ২০২৪
-
১৯ ডিসেম্বর, ২০২৪
প্রাইভেট পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের হুঁশিয়ারি
২১ ডিসেম্বরের মধ্যে ভাতা বৃদ্ধি প্রজ্ঞাপন প্রকাশ না হলে কর্মবিরতির ঘোষণা