০৮ জুলাই, ২০২৩ ০৪:০৫ পিএম

ঢাকা মেডিকেলে ডেঙ্গু রোগীর চাপ, তরুণরা আক্রান্ত বেশি: পরিচালক

ঢাকা মেডিকেলে ডেঙ্গু রোগীর চাপ, তরুণরা আক্রান্ত বেশি: পরিচালক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রতিনিয়ত ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠিতটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাজমুল হক। আজ শনিবার (৮ জুলাই) বিকেলে মেডিভয়েসের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ডা. নাজমুল হক বলেন, ‘ডেঙ্গু রোগীর অনেক চাপ, হাসপাতাল ভরে গেছে। দৈনিক ৪০ জনের বেশি ডেঙ্গু রোগী আসে, সবমিলিয়ে বর্তমানে ভর্তি আছে প্রায় ২ শ’ রোগী। আবার চিকিৎসকরাও কর্মবিরতিতে গেছে, সবমিলিয়ে আমরা (ঢাকা মেডিকেল) চাপের মধ্যে আছি।’

কম বয়স্করা ডেঙ্গু জ্বরে আক্রান্ত বেশি হচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘অর্ধেকেরও বেশি রোগী ৩০ বছর বয়সের নিচে। তরুণরা বেশি ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন।’

ঢাকা মেডিকেলের পরিচালক বলেন, এখনই ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা দরকার। রোগীদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। সবাইকে সচেতন হওয়া দরকার।

প্রসঙ্গত, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৫ জনের মৃত্যু হয়েছে। সারাদেশে এখন পর্যন্ত ১১ হাজার ২৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় সাত হাজার ৯৭১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন তিন হাজার ৩৯২ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয় হাজার ৬৮ জন। ঢাকায় ছয় হাজার ৩৯২ জন এবং ঢাকার বাইরে দুই হাজার ৬৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সর্বশেষ, গতকাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮২ জন রোগী। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১০ জন।

প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

এরপর ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরমধ্যে গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা গেছেন।

এসএএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক