০৮ জুলাই, ২০২৩ ০১:৫১ পিএম

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টায় ১৯ স্বাভাবিক ডেলিভারি

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টায় ১৯ স্বাভাবিক ডেলিভারি
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: সিজার ছাড়াই স্বাভাবিক প্রক্রিয়ায় গত ২৪ ঘন্টায় ১৯ শিশু প্রসব করানো হয় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আজ শনিবার (৮ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. নুর উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে সব প্রসূতি ও তাদের নবজাতকেরা সুস্থ আছেন। অল্প সময়ের মধ্যে এতগুলো নরমাল ডেলিভারি সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট ডাক্তার নার্স মিডওয়াইফসহ সব কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আরও বলেন, সীমিত সুবিধা নিয়েও রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিতে কাজ করে যাচ্ছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।

মাত্রাতিরিক্ত বাণিজ্যমনস্ক ভাবনায় যখন সিজার নির্ভর হয়ে পড়ছে অধিকাংশ হাসপাতাল, তখন ঝুঁকির সম্ভাবনা থাকা সত্ত্বেও সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের এমন আন্তরিক, ব্যতিক্রম প্রচেষ্টা মানুষকে আশাবাদী করে তোলে।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক