০৪ মার্চ, ২০২২ ০৮:১২ পিএম

বদনাম ঘোচাতে স্বাভাবিক প্রসবে মনোযোগ দিন: অধ্যাপক কোহিনুর বেগম

বদনাম ঘোচাতে স্বাভাবিক প্রসবে মনোযোগ দিন: অধ্যাপক কোহিনুর বেগম
অধ্যাপক ডা. কোহিনুর বেগম বলেন, নরমাল ডেলিভারির জন্য যথাযথভাবে রোগীকে বাছাই করতে হবে। উপযুক্ত মাকে বাছাই করা গেলে সহজ ও সহনশীল প্রসব সম্ভব হবে। ছবি: সাহিদ

মেডিভয়েস রিপোর্ট: অপ্রয়োজনীয় সিজারিয়ান ডেলিভারির বদনাম ঘোচাতে স্বাভাবিক প্রসবে মনোযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন অবস্ট্রেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সাবেক সভাপতি অধ্যাপক ডা. কোহিনুর বেগম।

আজ শুক্রবার (৪ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) স্বাভাবিক ডেলিভারি বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি।0

ওজিএসবির সাবেক সভাপতি বলেন, ‘নরমাল ডেলিভারির জন্য যথাযথভাবে রোগীকে বাছাই করতে হবে। যাকে তাকে স্বাভাবিক ডেলিভারির জন্য বাছাই করা যাবে না। উপযুক্ত মাকে বাছাই করা গেলে সহজ ও সহনশীল প্রসব সম্ভব হবে।’

‘এর মাধ্যমে দেশে অপ্রয়োজনীয় সিজারের পরিমাণ কমিয়ে আনা সম্ভব, যে কারণে দেশে-বিদেশে আমাদের সীমাহীন বদনাম হয়ে গেছে। ঘরে-বাইরে, পৃথিবীর সব জায়গাতে আমাদের বদনাম হয়েছে। এ বদনাম ঘোচাতে চাইলে, নিজের গরজেই স্বাভাবিক ডেলিভারি বাড়াতে হবে’, যোগ করেন অধ্যাপক কোহিনুর বেগম।

কর্মশালায় ওজিএসবির সেক্রেটারি অধ্যাপক গুলশান আরা বলেন, বিশ্বব্যাপী সিজারিয়ান ডেলিভারি বেড়ে গেছে। এর বিপরীতে স্বাভাবিক ডেলিভারি উদ্বেগজনক হারে কমে গেছে। সিজারিয়ান ডেলিভারিরে উপকার থাকলেও এর ক্ষতির দিকও অনেক বেশি। তাই সিজারিয়ান ডেলিভারি কমিয়ে আনা জরুরি হয়ে পড়েছে। এটা নিশ্চিত করতে চাইলে প্রথমেই প্রয়োজন স্বাস্থ্যকর্মীদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানো। পাশাপাশি পেশার প্রতি প্রতিশ্রুতি রক্ষার লক্ষ্যে তাদের মনিটরিং বাড়াতে হবে।

নারী স্বাস্থ্যের এ দিকটি চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, ওজিএসবি বিলগেটস ও মিলিন্ডা ফাউন্ডেশনের সহযোগিতায় আরেকটি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। দেশের ১৩টি হাসপাতালে চলছে এ প্রশিক্ষণ, যার ফলে স্বাস্থ্যকর্মীরা অনেক দক্ষতা অর্জন করতে পারবেন। এর মাধ্যমে ভ্যাজাইনাল ডেলিভারি বহুলাংশে বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ওজিএসবি সেক্রেটারি বলেন, সিজারিয়ান ডেলিভারি রোধে সেবাদাতাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদেরকে পর্যবেক্ষণের আওতায় আনা জরুরি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক