১ দিনে ৮ শিশুর জন্ম ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
মেডিভয়েস রিপোর্ট: একদিনে স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে পাঁচ ও সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন শিশু জন্মগ্রহণ করেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব শিশুর জন্ম হয়। মা ও শিশু উভয়ই সুস্থ্য আছে।
জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর জরুরি ভিত্তিতে সিজার করতে হয়েছে তিন গর্ভবতী মা’কে। মা ও শিশুর অবস্থা আশঙ্কাজনক থাকা সত্ত্বেও অত্যন্ত দক্ষতার সাথে অপারেশন সম্পন্ন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর দায়িত্বরত সকল কনসাল্ট্যান্ট, ওটি টিম, সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফের আন্তরিক সহযোগিতায় এতগুলো কাজ এক সঙ্গে সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে ৪০ বছর পর চালু হওয়া স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারটি আজ সাধারণ মানুষের জন্য বিশাল এক প্রাপ্তি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এএইচ
-
২১ ফেব্রুয়ারী, ২০২৩
-
২৪ ডিসেম্বর, ২০২২