২৪ জুন, ২০২৩ ১২:৫১ পিএম

ব্যস্ততার কারণে নিবন্ধন নবায়নে বিলম্ব: ডা. সংযুক্তা সাহা

ব্যস্ততার কারণে নিবন্ধন নবায়নে বিলম্ব: ডা. সংযুক্তা সাহা
অধ্যাপক ডা. সংযুক্তা সাহা

মেডিভয়েস রিপোর্ট: ব্যস্ততার কারণে নিবন্ধন পুন নবায়ন করতে বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন সেন্ট্রাল হসপিটালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সংযুক্তা সাহা। শনিবার (২৪ জুন) বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

১৩ বছর ধরে বিএমডিসির নিবন্ধন নেই—জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার নিবন্ধন নেই, বিষয়টি এমন না। নিবন্ধন আছে, তবে সেটি রিনিউ করা হয়নি। বিএমডিসিতে রিনিউয়ের একটা ফি দিতে হয়, এটা গত বছর থেকেই অনলাইন সিস্টেম ছিল, এটা আমি জানতাম না।’

নিবন্ধন পুন নবায়নে বিলম্বের কারণ তুলে ধরে তিনি বলেন, ‘আমি তো আমার বাসায় আসারই সময় পাই না। সাধারণত নতুন চাকরির ক্ষেত্রে আমাদের কাগজপত্র ঠিক করতে হয়, আমার নতুন কোনো চাকরি হয়নি তাই কাগজপত্র ঠিক করা হয়নি।’

ডা. সংযুক্তা বলেন, ‘যখন থেকে আমি মনসুর আলী মেডিকেল কলেজে বিভাগীয় প্রধান ছিলাম, তখন নিবন্ধনের বিষয়গুলো তারাই হ্যান্ডেল করতো। কাগজপত্র নিয়ে তারাই রিনিউ করে নিয়ে আসতো। সেন্ট্রাল হসপিটালে আসার পর সেটি আর হয়ে ওঠেনি।’

গণমাধ্যমে বেশি কথা বলার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘মিডিয়ায় বেশি কথা বলে আমি কনফিউশনের সৃষ্টি করতে চাই না। ইতিমধ্যে কোটি কোটি মানুষ কনফিউজড। এক টিভি বলে এ কথা, ওই টিভি বলে আরেক কথা। আসলে আমি নিজেই মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। আমার পক্ষে এখন কথা বলাও সম্ভব হচ্ছে না।’

গত ৯ জুন সেন্ট্রাল হাসপাতালে সিরারিয়ান সেকশনে সার্জারির সময় নবজাতকের মৃত্যু হয় এবং মা মাহবুবা রহমান আঁখির অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। গত ১৮ জুন দুপুর ১টা ৪৩ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আঁখি।

জানা গেছে, গত তিন মাস ধরে অধ্যাপক ডা. সংযুক্তা সাহার অধীনে চিকিৎসা নিচ্ছিলেন মাহবুবা রহমান আঁখি। প্রসব ব্যথা ওঠায় গত ৯ জুন দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে সেন্ট্রাল হাসপাতালে তাঁর অধীনে মাহবুবাকে ভর্তি করা হয়।

স্বজনদের অভিযোগ, সার্জারির আগে বলা হয়েছিল ডা. সংযুক্তা সাহা অপারেশন করবেন। কিন্তু ওই সময় ডা. সংযুক্তা দেশে ছিলেন না। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের জানায়, তিনি আছেন এবং অপারেশন থিয়েটারে (ওটি) কাজ করছেন।

পরে অন্য চিকিৎসকের মাধ্যমে স্বাভাবিক প্রসবের চেষ্টা ব্যর্থ হলে তখন অস্ত্রোপচার করে বাচ্চা বের করা হয়। পর দিন মারা যায় শিশুটি। 

এ ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও মিথ্যাচারের অভিযোগ এনে ১৪ জুন ধানমন্ডি থানায় মামলা করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সেন্ট্রাল হাসপাতাল
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক