২৪ জুন, ২০২৩ ০১:৪১ পিএম

ফরিদপুরে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

ফরিদপুরে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) তাহসিনুর রহমান দুপুরে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে সাত জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) তাহসিনুর রহমান দুপুরে মেডিভয়েসকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে সাথে ধাক্কা খায়। ফলে মুহূর্তে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সে থাকা ৭ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

এ ঘটনায় বেঁচে যাওয়া অ্যাম্বুলেন্সের চালককে উদ্ধার করে ফরিদপুরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক