দাবি আদায়ে বিএসএমএমইউ ভিসির সহযোগিতা চান পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থীরা
মেডিভয়েস রিপোর্ট: ভাতা বৃদ্ধির দাবি আদায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সহযোগিতা চান বেসরকারি পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।
আজ শনিবার (১৭ জুন) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তারা।
তারা বলেন, ‘স্যার আপনি আমাদের পিতৃতুল্য অভিভাবক। আমরা আপনার সাহায্যের জন্য কার্যালয়ে গিয়েছি। আমরা দ্বারে দ্বারে ঘুরছি। জানি না, এই ন্যায্য দাবি কে পূরণ করবেন! একজনের কাছে গেলে আরেকজনের কাছে পাঠায়। আরেজনের কাছে গেলে তিনি অন্যজনের কাছে যাওয়ার কথা বলেন। আপনি দিক নির্দেশনা দিন, আমরা কার কাছে যাবো।’
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, ‘আমরা শুনেছি, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলে আমাদের দাবি পূরণ হতে পারে। আমরা আপনার হস্তক্ষেপ কামনা করছি। সাড়ে সাত হাজার ছেলে-মেয়ে আপনার দিকে তাকিয়ে আছে। আপনি আমাদের দিকে তাকাবেন।’
রোগী সেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ জানিয়ে তারা বলেন, স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে কর্মবিরতির ডাক দিয়েও তারা ঘরে ফিরে গেছেন।
কোনো দেশে পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থীদের ভাতা হয় না বলে বিএসএমএমইউ ভিসির দেওয়া তথ্য ভুল বলে উল্লেখ করেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। জানান, দক্ষিণ এশিয়ায় দেশগুলোর বাংলাদেশে রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা সবচেয়ে কম।
এদিকে প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ডা. মো. হাবিবুর রহমান সোহাগকে আন্দোলনের সফলতার স্বার্থে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন ডা. তানভীর আহমেদ। তিনি বলেন, ডা. সোহাগ তা সাদরে গ্রহণ করেছেন।
-
০২ ফেব্রুয়ারী, ২০২৪
-
২০ জুন, ২০২৩
-
১৫ জুন, ২০২৩
-
১৩ জুন, ২০২৩
পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের ভাতা বৃদ্ধি
দাবি আদায়ে সব ধরনের সহযোগিতা করবে বিএসএমএমইউ: ভিসি