১৮ মে, ২০২৩ ০৪:০০ পিএম

বিএসএমএমইউতে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

বিএসএমএমইউতে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত
র‌্যালির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এসময় প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. ছয়েফ উদ্দিন আহমদ, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম ফজলুর রহমান, হৃদরোগ বিশেষজ্ঞ ও হল প্রভোস্ট অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান প্রমুখসহ কার্ডিওলজি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত