০৯ মে, ২০২৩ ০৩:৪৫ পিএম

বিএসএমএমইউয়ে চক্ষু রোগের চিকিৎসায় ৭ ক্লিনিক উদ্বোধন

বিএসএমএমইউয়ে চক্ষু রোগের চিকিৎসায় ৭ ক্লিনিক উদ্বোধন
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ও বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এসব ক্লিনিক উদ্বোধন করেন।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বহির্বিভাগে বিভিন্ন ধরণের চক্ষু রোগের চিকিৎসায় চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের উদ্যোগে ৭টি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ও বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এসব ক্লিনিক উদ্বোধন করেন।

ক্লিনিকগুলো হলো-নবজাতাক ও শিশুদের চক্ষু পরীক্ষাসহ চোখের সমস্যার চিকিৎসার জন্য আরওপি ক্লিনিক ও পেডিয়াট্রিক অফথালমোলজি ক্লিনিক, চোখের নীরব ঘাতক গ্লুকোমা রোগের চিকিৎসার জন্য গ্লুকোমা ক্লিনিক, কর্ণিয়াজনিত সমস্যার চিকিৎসায় কর্ণিয়া ক্লিনিক, ট্যারা চোখের সমস্যা ও রোগের চিকিৎসায় অকুলোপ্লাস্টি ক্লিনিক, চোখের ক্যান্সারজনিত চিকিৎসায় অকুলার অনকোলজি ক্লিনিক এবং চোখের স্নায়ুবিক সমস্যা ও রোগের চিকিৎসায় নিউরো অফথালমোলজি ক্লিনিক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. ছয়েফ উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জাফর খালেদ, অধ্যাপক ডা. সৈয়দ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শওকত কবীর, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শীষ রহমান, সহযোগী অধ্যাপক ডা. মঈনুল হক প্রমুখসহ সংশ্লিষ্ট বিভাগ দুটির শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট শিক্ষার্থীবৃন্দ।

প্রসঙ্গত, এই বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগে সকল ধরনের চক্ষু রোগের সর্বাধুনিক চিকিৎসাসেবা বিদ্যমান রয়েছে। প্রখ্যাত চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে এই বিভাগ দুটির চিকিৎসা শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবা কার্যক্রম।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত