হালুয়াঘাটে বন্য হাতির আক্রমণে পল্লী চিকিৎসকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বন্য হাতির আক্রমণে মো. ইদ্রিস আলী (৬০) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ মে) রাত দশটার দিকে পাকা ধান রক্ষা করতে গিয়ে হাতির আক্রমণে তিনি মারা যান। নিহত মো. ইদ্রিস আলী গাজীর ভিটা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত পৌনে ১০টার দিকে গাবরাখালী সীমান্তবর্তী এলাকায় ৩০-৩৫টি হাতির দল ধানখেতে নেমে আসে। ফসল রক্ষায় কান্দাপাড়া গ্রামের মানুষ হাতি তাড়াতে লাঠি নিয়ে ধাওয়া করেন। এ সময় ইদ্রিস আলী হাতির খুব কাছাকাছি চলে যান। এক পর্যায়ে একটি হাতি তাকে ধাওয়া দিয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে পদপিষ্ট করে। পরে লোকজনের ধাওয়া দিলে হাতির দল সরে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইদ্রিস আলীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে তার মৃত্যু হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান গণমাধ্যমকে বলেন, হাতির আক্রমণে নিহতের খবর পেয়ে ওই এলাকায় আমরা পুলিশ পাঠিয়েছি।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬