০৩ মে, ২০২৩ ১২:২৫ পিএম

সারা দেশে জেলা-উপজেলা হাসপাতালে ‘স্বাস্থ্য ও কল্যাণ দিবস’ পালিত

সারা দেশে জেলা-উপজেলা হাসপাতালে ‘স্বাস্থ্য ও কল্যাণ দিবস’ পালিত
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে র‌্যালি।

মেডিভয়েস রিপোর্ট: নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে পালিত হয়েছে ‘জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস।

গতকাল মঙ্গলবার (২ মে) দিবসটি উপলক্ষে দেশের জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, র‌্যালি ও বৃক্ষরোপন কর্মসূচির।

‘জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস’ পালন করেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. মশিউর রহমান মেডিভয়েসকে বলেন, বাংলাদেশের (মুজিব নগর সরকারের) প্রথম অধিদপ্তর হলো স্বাস্থ্য অধিদপ্তর। ১৯৭১ সালে ২ মে এটি প্রতিষ্ঠিত হয়। মহান স্বাধীনতা সংগ্রামে যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান ও শরণার্থী শিবিরে স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি সম্মুখ সারিতে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর ইতিহাসের পাতায় স্থান করে নেয়।

তিনি বলেন, এই সোনালি দিনের স্মৃতিকে চির অম্লান ও স্বরণীয় করে রাখতে স্বাস্থ্য অধিদপ্তরের গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে আমাদের এ আয়োজন।

তিনি আরও বলেন, সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় দিবসটি পালন করতে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছি। কেক কেটে দিবসটির কর্মসূচি শুরু করেছি।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিবসটিতে র‌্যালি-আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সাল থেকে ২মে ‘জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস’ হিসেবে পালনের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক