০২ মে, ২০২৩ ০২:৫২ পিএম
আগামী সপ্তাহের মধ্যে আরও ১০০টি হাসপাতালে বৈকালিক সেবা চালু: স্বাস্থ্যমন্ত্রী
সচিবালয়ে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. জাহিদ মালেক।
মেডিভয়েস রিপোর্ট: আগামী সপ্তাহের মধ্যে দেশের আরও ১০০টি হাসপাতালে বৈকালিক সেবা চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. জাহিদ মালেক।
আজ মঙ্গলবার (২ মে) সচিবালয়ে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বৈকালিক ক্লিনিক্যাল প্র্যাকটিস করার সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে আরও ১০০টি প্রতিষ্ঠানে বৈকালিক সেবা চালু করা যাবে।’
অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এবং বিভিন্ন হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : বৈকালিক সেবা
-
০৪ জুলাই, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
এই বিভাগের সর্বাধিক পঠিত