এ মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড় হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
মেডিভয়েস রিপোর্ট: চলতি মাসে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (২ মে) দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, এ মাসে এক থেকে দুটি লঘুচাপ হতে পারে। আর মাসের দ্বিতীয় সপ্তাহে এই লঘুচাপের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
প্রতিষ্ঠানটির পূর্বাভাসে বলা হয়, এপ্রিলে দেশে স্বাভাবিকের চেয়ে অনেক কম হলেও মে মাসে স্বাভাবিক বৃষ্টি হবে। এ মাসে এক থেকে তিন দিন বজ্র, শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে প্রচণ্ড কালবৈশাখী এবং তিন থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি কালবৈশাখী হতে পারে।
অধিদপ্তর বলেছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আবহাওয়ার মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের পশ্চিমাঞ্চলে একটি প্রচণ্ড তাপপ্রবাহ হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র এক থেকে দুটি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে।
-
১৪ মার্চ, ২০২৬
-
১০ অক্টোবর, ২০২৫
-
০৯ জুলাই, ২০২৫
-
০৫ জুলাই, ২০২৫
-
০৪ জুলাই, ২০২৫
-
২২ মে, ২০২৫
-
২১ মে, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
১৯ এপ্রিল, ২০২৫