০২ মে, ২০২৩ ০৬:১৬ পিএম
যৌন ও প্রজননস্বাস্থ্য

সেরা ‘গবেষণা ধারণাপত্র’ ও ‘উদ্ভাবনী প্রস্তাবককে’ পুরস্কৃত করবে আইসিডিডিআর’বি

সেরা ‘গবেষণা ধারণাপত্র’ ও ‘উদ্ভাবনী প্রস্তাবককে’ পুরস্কৃত করবে আইসিডিডিআর’বি
আগামীকাল বুধবার রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে অনুষ্ঠেয় দিনব্যাপী জাতীয় সম্মেলনে এ পুরস্কার দেওয়া হবে।

মেডিভয়েস রিপোর্ট: যৌন ও প্রজননস্বাস্থ্য নিয়ে সেরা ‘গবেষণা ধারণাপত্র’ ও  ‘উদ্ভাবনী প্রস্তাব’ জমা দেওয়া ব্যক্তিদের পুরস্কৃত করবে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর’বি)।

আগামীকাল বুধবার (৩ মে) রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে অনুষ্ঠেয় দিনব্যাপী জাতীয় সম্মেলনে এ পুরস্কার দেওয়া হবে। আজ মঙ্গলবার (২ মে) রাজধানীর মহাখালীতে আইসিডিডিআর’বিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

তরুণ ও নবীন গবেষকদের উৎসাহিত করা ও পৃষ্ঠপোষকতা দিতে যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকার নিয়ে গবেষণা ধারণাপত্র ও উদ্ভাবনী প্রস্তাব জমা দেওয়ার আহ্বান করেছিল আইসিডিডিআর’বির অ্যাডভানসিং সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকাটিভ হেলথ অ্যান্ড রাইটস (অ্যাডসার্চ)।

আইসিডিডিআর’বির সংবাদ সম্মেলনে জানানো হয়, তরুণদের কাছ থেকে ১৫০টি গবেষণা ধারণাপত্র ও ১১০টি উদ্ভাবনী প্রস্তাব জমা পড়ে। যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকারসংক্রান্ত এসব ধারণাপত্র ও প্রস্তাব থেকে প্রাথমিকভাবে ১০০টি ধারণাপত্র ও ৫৭টি প্রস্তাবকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়। সংক্ষিপ্ত তালিকা থেকে বিশেষজ্ঞদের নম্বরের ভিত্তিতে ২২টি গবেষণা প্রস্তাব ও ২১টি উদ্ভাবনী ধারণা উপস্থাপনার জন্য নির্বাচন করা হয়।

সংবাদ সম্মেলনে আইসিডিডিআর’বিতে এগুলো উপস্থাপন করা হয়। সেখানে বিচার-বিশ্লেষণ করে দুটি বিভাগে সেরা একাধিক প্রস্তাব ও ধারণাকে নির্বাচন করা হবে। আর নির্বাচিত প্রস্তাব ও ধারণাগুলোকে আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।

আইসিডিডিআর’বির মাতৃ ও শিশুস্বাস্থ্য বিভাগের বিজ্ঞানী আহমেদ এহসান মনসুর বলেন, সেরা ও সংক্ষিপ্ত তালিকাভুক্ত মোট ৭০টি গবেষণা প্রস্তাব ও উদ্ভাবনী ধারণা নিয়ে একটি উদ্ভাবনী ‘হাব’ গঠন করা হবে। আগামী ২ থেকে ৩ বছর এসব প্রস্তাব ও ধারণাকে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে, যাতে এগুলোকে বাস্তব রূপ দেওয়া যায়। 

তিনি বলেন, ১৫০টি গবেষণা ধারণাপত্র ও ১১০টি উদ্ভাবনী প্রস্তাব জমা হওয়ার মাধ্যমে প্রমাণিত হয় তরুণ প্রজন্ম গবেষণার জন্য তৈরি। এখন তাদের পরিচর্যা করতে হবে, যাতে তারা সমৃদ্ধ হয়ে গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি ও সমস্যার সমাধান করতে পারেন। 

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও