০২ মে, ২০২৩ ০১:৫৩ পিএম

মুক্তিযুদ্ধকালীন স্বাস্থ্য অধিদপ্তর প্রতিষ্ঠা চিকিৎসক সমাজের গর্বের ইতিহাস

মুক্তিযুদ্ধকালীন স্বাস্থ্য অধিদপ্তর প্রতিষ্ঠা চিকিৎসক সমাজের গর্বের ইতিহাস
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় চিকিৎসকদের সাহসী ভূমিকা মুক্তিযোদ্ধাদের সহায়ক হিসেবে কাজ করেছে।

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসা সেবা সক্রিয় না থাকলে, কোনো যুদ্ধেই জয় লাভ করা যায় না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

আজ মঙ্গলবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘স্বাস্থ্য ও কল্যাণ দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন তিনি।

সচিব বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় চিকিৎসকদের সাহসী ভূমিকা মুক্তিযোদ্ধাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। মুক্তিযুদ্ধের সময় প্রতিষ্ঠিত এই স্বাস্থ্য অধিদপ্তরের সচিব হিসেবে আমি গর্বিত।’

এ সময় কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী মুক্তিযুদ্ধকালীন সময়ে স্বাস্থ্য অধিদপ্তর প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদেরকে ইতিহাস সংরক্ষণে রাখতে হবে। মুক্তিযুদ্ধের সময় স্বাস্থ্য অধিদপ্তর প্রতিষ্ঠার ইতিহাস অনেকেই জানেন না। এটি চিকিৎসক সমাজের জন্য একটা গর্বের বিষয়। সুতরাং মানুষকে জানানোর জন্য এসব ইতিহাস সংরক্ষণ করা প্রয়োজন।’

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. টিটো মিঞা বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর প্রতিষ্ঠা হওয়ার পেছনে মূল অনুপ্রেরণা ছিল মুক্তিযোদ্ধরা। মুক্তিযুদ্ধের সময় স্বাস্থ্য অধিদপ্তর প্রতিষ্ঠা হয়ে মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। সেময় চিকিৎসকরা আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দিয়ে মুক্তিযুদ্ধে যে ভূমিকা রেখেছেন, এটি আমাদের চিকিৎসক সমাজের জন্য গর্বের বিষয়।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে স্বাস্থ্য অধিদপ্তরের সব বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন হাসপাতালের পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আলোচনাসভায় অংশ নেন।

এসএস/এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত