১৩ এপ্রিল, ২০২৩ ০৯:৪৯ পিএম

ভারতে একদিনে ১০১৫৮ জনের করোনা শনাক্ত

ভারতে একদিনে ১০১৫৮ জনের করোনা শনাক্ত
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ৪৪ হাজার ৯৯৮ জন।

মেডিভয়েস ডেস্ক: ভারতে আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ১০ হাজার ১৫৮ জন নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। গতকালের তুলনায় এ সংখ্যা ৩০ শতাংশ বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ৪৪ হাজার ৯৯৮ জন।

আজ করোনা শনাক্তের হার ৪.৪২ শতাংশ। মোট আক্রান্তের ০.১০ শতাংশ এখন সক্রিয় রোগী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসারে, দেশটিতে করোনা থেকে সেরে ওঠার হার ৯৮.৭১ শতাংশ। মৃত্যুর হার ১.১৯ শতাংশ। খবর- এনডিটিভির। 

সরকারি সূত্র জানিয়েছে, ভারতে করোনা সংক্রমণ বেড়েছে, যা আগামী ১০-১২ দিন টানা বাড়তে পারে। করোনার এক্সবিবি উপধরন এখন সর্বশেষ ঢেউ চালাচ্ছে। তবে অধিকাংশ মানুষ টিকা নেওয়ায় উদ্বেগের তেমন কারণ নেই।

এই উপধরনে সংক্রমণ হার ফেব্রুয়ারিতে ছিল ২১.৬ শতাংশ, যা মার্চে বেড়ে ৩৫.৮ শতাংশে দাঁড়িয়েছে। তবে হাসপাতালে ভর্তি বা মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও