১৪ মার্চ, ২০২৩ ০৩:৫০ পিএম

বিএসএমএমইউ’র সমাবর্তন: যথাসময়ে বই সরবরাহে ব্যর্থতায় দুঃখ প্রকাশ

বিএসএমএমইউ’র সমাবর্তন: যথাসময়ে বই সরবরাহে ব্যর্থতায় দুঃখ প্রকাশ
অতি দ্রুত নির্ভুল কপি স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রীধারী সকল চিকিৎসক, নার্সদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলেও ফেইসবুক পোস্টে জানানো হয়।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চতুর্থ সমাবর্তনে নির্ধারিত সময়ে বই সরবরাহ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছে প্রকাশনা ও মুদ্রণ উপ-কমিটি।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) বিএসএমএমইউর অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রকাশনা ও মুদ্রণ উপ-কমিটির পক্ষ থেকে পোস্ট করে দুঃখ প্রকাশ করা হয়।

পোস্টে বলা হয়েছে, ‘সাড়ে তিন হাজারেরও অধিক ছবি, নাম ও বিভাগসহ তথ্য সম্বলিত ডাটার কপি বিশ্ববিদ্যালয়ের আইটি অফিস থেকে যথাসময়ে সম্পন্ন করা হয়নি। প্রকাশনা ও মুদ্রণ উপ-কমিটির কাছে ডাটার কপি সরবরাহে অত্যন্ত বিলম্ব করা হয়। এ ছাড়া সরবরাহকৃত ডাটায় বিভ্রান্তি থাকায়, নির্ধারিত সময়ে সমাবর্তনে অংশ নেওয়া স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রীধারী সকল চিকিৎসক, নার্সদের হাতে সমাবর্তনের বই পৌঁছানো সম্ভব হয়নি। প্রকাশনা ও মুদ্রণ উপ-কমিটির পক্ষ থেকে  স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রীধারী সকল চিকিৎসক, নার্সদের কাছে অনিচ্ছাকৃত এই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

তবে প্রকাশনা ও মুদ্রণ উপ-কমিটির পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হচ্ছে, অতি দ্রুত নির্ভুল কপি স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রীধারী সকল চিকিৎসক ও নার্সদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।

এসএস 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত