১৫ অগাস্ট, ২০২৬ ০৮:১২ পিএম

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩০

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩০
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৩০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ১২৩ জন এবং বরিশালে বিভাগে ১০৭ জন রয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ১২৩ জন এবং বরিশালে বিভাগে ১০৭ জন রয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ১৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৬৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯৭ জন। চলতি বছরে এ যাবৎ মোট ২১ হাজার ৪৬০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত