২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০৫:০৯ পিএম

দুই চিকিৎসককে তত্ত্বাবধায়ক পদে পদায়ন

দুই চিকিৎসককে তত্ত্বাবধায়ক পদে পদায়ন
পদায়ন চিকিৎসকরা হলেন, ভোলা ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম ও ডা. মোহাম্মদ লোকমান হাকিম।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যসেবায় কর্মরত দুই চিকিৎসককে তত্ত্বাবধায়ক পদে পদায়ন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।

পদায়ন চিকিৎসকরা হলেন, ভোলা ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম ও ডা. মোহাম্মদ লোকমান হাকিম। ডা. মনিরুল ইসলামকে একই হাসপাতালের তত্ত্বাবধায়ক আর ডা. লোকমান হাকিমকে বরগুনা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদেরকে আগামী তিন কর্ম দিবসের মদ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৪র্থ কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদায়ন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক