মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির আবেদন পড়েছে এক লাখ ৩৯ হাজার ২১৭টি। পরীক্ষার প্রস্তুতি প্রায় সম্পন্ন।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) এমবিবিএস-বিডিএস ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষার বিষয়ে আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার বিষয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করছি। প্রতি বছরই পরীক্ষার আগে আমরা প্রস্তুতি গ্রহণ করি। পরীক্ষা নিয়ে আমাদের প্রস্তুতি সম্পন্ন। এ বছর আবেদন পেয়েছি এক লাখ ৩৯ হাজার ২১৭টি।’
তিনি আরও বলেন, ‘এমবিবিএসে সরকারি মেডিকেলে আসন রয়েছে চার হাজার ৩৫০টি। বেসরকারিতে আসন রয়েছে ছয় হাজার সাতশ’৭২টি। এমবিবিএসে মোট আসন সংখ্যা ১১ হাজার ১২২টি। বিডিএসে সরকারি মেডিকেলে আসন সংখ্যা পাঁচশ’ ৪৫টি। বেসরকারিতে আসন রয়েছে এক হাজার চারশত ৫টি। বিডিএসে মোট আসন এক হাজার নয়শ’৫০টি। এমবিবিএস ও বিডিএস কোর্সে সর্বমোট আসন ১৩ হাজার ৭২টি।’
মন্ত্রী বলেন, ‘গত ১৩ ফেব্রুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়। শেষ হয়েছে গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি)। ১০ মার্চ সকাল ১০টা থেকে ১১টায় দেশের ১৯টি কেন্দ্রে এবং ৫৬টি ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
প্রসঙ্গত, এ বছর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হবে ৬ মার্চ। ৭ মার্চ পর্যন্ত প্রবেশপত্র পাওয়া যাবে।
নতুন নিয়ম অনুযায়ী, বেসরকারি মেডিকেলে ভর্তির ক্ষেত্রে পাস নম্বর ৪০ পেলেই হবে না, মেধাক্রম থাকতে হবে ৩০ হাজারের মধ্যে। তুলনামূলক যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের স্থান দিতে এই নিয়ম করা হয়েছে। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তি হতে ১৯ লাখ ৪৪ হাজার টাকা গুনতে হবে। ইন্টার্নশিপ বাবদ ১ লাখ ৮০ হাজার টাকা (অপরিবর্তিত) ও টিউশন ফি বাবদ মাসে ১০ হাজার টাকা খরচ হবে।
গত বছর এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিল, যা ছিল অতীতের যেকোনো সময়ের তুলনায় রেকর্ড। প্রতি আসনের বিপরীতে ৩৩ জন পরীক্ষার্থী ছিল।
এএইচ
-
১২ ডিসেম্বর, ২০২৫
-
১৬ জুন, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৫
জাতীয় মেধায় দ্বিতীয়
ক্যান্সারে বাবার মৃত্যু ও মায়ের ইচ্ছাতে মেডিকেলে সানজিদ সিরাজ
-
২২ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৫
কাগজপত্র যাচাই ২৯ জানুয়ারি
কোটায় সুযোগ পাওয়া ১৯৩ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তি অনিশ্চয়তায়