০৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২০ পিএম

মৃগী রোগের জনসচেতনতা বৃদ্ধিতে ময়মনসিংহ মেডিকেলে সেমিনার

মৃগী রোগের জনসচেতনতা বৃদ্ধিতে ময়মনসিংহ মেডিকেলে সেমিনার
দুইটি সায়েন্টিফিক সেশনে অনুষ্ঠিত এই সেমিনারে পাঁচজন স্বনামধন্য নিউরোলজিস্ট ও নিউরোসার্জন মৃগী রোগের নানাদিক তুলে ধরেন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে মৃগী রোগের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মেডিকেলের শহীদ রাইসুল হাসান নোমান অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের (নিন্স) পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবদুল কাদের।

দুইটি সায়েন্টিফিক সেশনে অনুষ্ঠিত এই সেমিনারে পাঁচজন স্বনামধন্য নিউরোলজিস্ট ও নিউরোসার্জন মৃগী রোগের নানা দিক তুলে ধরেন। সেমিনারের প্রথম সেশনে ময়মনসিংহ মেডিকেলের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মানবেন্দ্র ভট্টাচার্য 'দ্য ইন্টারন্যাশনাল গিগ এগেইন্সট এপিলেপসি'র নতুন শ্রেণীবিন্যাসের কার্যকারিতা ও প্রয়োগ বর্ণনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. গোলাম ফেরদৌস ও নিন্সের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জাহেদ হোসাইন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ময়মনসিংহ মেডিকেল
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক