ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের আঘাত, নিহত ৪
মেডিভয়েস রিপোর্ট: পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) হওয়া এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ২।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে ভূমিকম্পে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। ভাসমান একটি রেস্তোরাঁ সাগরে ধসে পড়েছে। তখন রেস্তোরাঁটির ভেতর আটকা পড়েন চার নারী। পরবর্তীতে তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করেন উদ্ধারকারীরা।
ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা থেকে জানানো হয়েছে, ভূমিকম্পে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দেশটির জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল পাপুয়া প্রদেশের রাজধানী শহর জয়পুরা থেকে এক কিলোমিটার দূরে ১০ কিলোমিটার গভীরে।
সংস্থাটি আরও জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের দেশ ইন্দোনেশিয়া ‘রিং অব ফায়ারের’ কাছে অবস্থিত। বিস্তৃত এ অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। পুরো বিশ্বের মধ্যে এই অঞ্চলটিতেই সবচেয়ে বেশি অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।
-
০২ জুলাই, ২০২৬
-
২৫ জুন, ২০২৬
বিবিসিকে স্থানীয় সাংবাদিক নিকোল কোলস্টার
‘জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, ভেবেছিলাম ভবন আমার ওপর ভেঙে পড়বে’
-
০৮ জুন, ২০২৬
-
০৫ জানুয়ারী, ২০২৬
-
০৪ ডিসেম্বর, ২০২৫
-
০২ ডিসেম্বর, ২০২৫