‘চলতি বছরেই লাইসেন্সবিহীন সব ফার্মেসি বন্ধ’
মেডিভয়েস রিপোর্ট: চলতি বছরের মধ্যে লাইসেন্সবিহীন সব ফার্মেসি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বাংলাদেশ মডেল ফার্মেসি ও মডেল মেডিসিন শপের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
লাইসেন্স নবায়ন অনলাইনে করার প্রক্রিয়া করা হচ্ছে জানিয়ে মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, পৃথিবীর ১৪৮ দেশে ঔষধ রপ্তানি হচ্ছে। দেশের মোট চাহিদার মাত্র ২ শতাংশ ঔষধ আমদানি করা হয়। সারা বিশ্বে বাংলাদেশের ঔষধের সুনাম রয়েছে। এই সুনাম ধরে রাখতে হবে।
তিনি আরও বলেন, ফার্মেসিতে সেবা প্রদানে অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মী রাখতে হবে। ইনভয়েস ছাড়া এবং আন-রেজিস্টার্ড কোম্পানি থেকে কোন ধরনের কেনাকাটা করবেন না। আপনাদের লাইসেন্স নবায়ন অনলাইনে করার প্রক্রিয়া করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিডিএস সিলেট জেলা শাখার সভাপতি ময়নুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য দেন এমএসএইচর বিএইচবি প্রকল্পের প্রিন্সিপাল টেকনিক্যাল অ্যাডভাইজার ডা. মো. ইফতেখার হাসান খান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ওয়েস্টার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. রেজাউল হাসান লোদি কায়েস, বিসিডিএস সিলেট শাখার সিনিয়র সহ—সভাপতি এটিএম মোশাহিদ উদ্দিন প্রমুখ।
-
০৩ জুলাই, ২০২৬
-
২২ অক্টোবর, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
ইউজিসি-ইউনেস্কোর যৌথ প্রকল্প
‘মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আন্দোলনে অংশ নেওয়া ১০ হাজার শিক্ষার্থী’
-
১৮ জানুয়ারী, ২০২৫
-
১৮ জানুয়ারী, ২০২৫
-
১২ জানুয়ারী, ২০২৫
-
০৩ জানুয়ারী, ২০২৫