‘ডায়রিয়ার জীবাণুতে উদ্বেগজনকভাবে বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স’
মেডিভয়েস রিপোর্ট: ডায়রিয়ার জীবাণু শিগেলাতে উদ্বেগজনকভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) বিজ্ঞানীরা। তারা বলছেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ায় প্রতি বছর বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মৃত্যুর কারণ হয় এবং এর প্রভাব দ্রুত বিস্তার করছে।
আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) গবেষণা সংস্থাটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, ‘আইসিডিডিআর,বি-র ঢাকা এবং মতলব হাসপাতাল থেকে ২০ বছরের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৭০% এরও বেশি শিগেলা ব্যাক্টেরিয়া এখন বিশ্বস্বাস্থ্য সংস্থা নির্দেশিত সিপ্রোফ্লক্সাসিন এন্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী (রেজিস্ট্যান্ট)।’
‘সিপ্রোফ্লক্সাসিন ব্যাকটেরিয়াটির বিরুদ্ধে কার্যকর ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক। শিগেলার জন্য ব্যবহৃত অন্যান্য অ্যান্টিবায়োটিকের প্রতিও এর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বৃদ্ধি, মানুষের এবং গবাদি পশুদের মধ্যে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের সাথে জড়িত।’
গবেষকরা জানান, ‘যদিও গবেষণাটি শিগেলার উপর করা হয়েছে, তবে এটি অন্যান্য রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বৃদ্ধির উৎকৃষ্ট উদাহরণ।’
-
২২ মে, ২০২৬
-
১১ মে, ২০২৬
আইসিডিডিআর,বির শোক
ওআরএস উদ্ভাবনের অন্যতম বিজ্ঞানী ডা. মাজিদ মোল্লা আর নেই
-
২৩ অগাস্ট, ২০২৫
-
০২ জুলাই, ২০২৫
আইসিডিডিআর,বির গবেষণা
শিশুদের অসংক্রামক রোগ মোকাবিলায় আলো দেখাচ্ছে পেডিয়াট্রিক এনসিডি মডেল
-
২৬ জুন, ২০২৫
আইসিডিডিআর,বির গবেষণা
মহামারীতে বেশি ঝুঁকিতে পড়েন শহুরে কর্মজীবী নারী