১২ অগাস্ট, ২০২৬ ০৬:০৭ পিএম

আইসিডিডিআর,বির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ম্যাক্সিন হুইটেকার

আইসিডিডিআর,বির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ম্যাক্সিন হুইটেকার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক ম্যাক্সিন হুইটেকার। তিনি এর আগের সভাপতি ন্যান্সি ওয়াই. চেং এর স্থলাভিষিক্ত হয়েছেন। গত শনিবার (১ আগস্ট) তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।

অধ্যাপক হুইটেকার অস্ট্রেলিয়ার জেমস কুক ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক। তিনি বৈশ্বিক স্বাস্থ্যক্ষেত্রে দীর্ঘদিনের নেতৃত্ব, গবেষণা অভিজ্ঞতা এবং স্বাস্থ্যসমতা ও সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকারের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। সংক্রামক রোগ, যৌন ও প্রজনন স্বাস্থ্য, স্বাস্থ্যব্যবস্থা এবং গবেষণার ফলাফলকে নীতি ও বাস্তব প্রয়োগে রূপ দেওয়ার ক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

এর আগে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি আইসিডিডিআর,বির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক হুইটেকার ডব্লিউএইচও কোলাবোরেটিং সেন্টার ফর ভেক্টর-বোর্ন অ্যান্ড নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজেসের কো-ডিরেক্টরসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উদ্যোগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ওয়ান হেলথ হাই-লেভেল এক্সপার্ট প্যানেলের সদস্য এবং ইউনিভার্সাল হেলথ কাভারেজ বিষয়ে দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ কমিশনের কমিশনার হিসেবেও কাজ করেছেন।

অধ্যাপক হুইটেকারের নেতৃত্বে উদ্ভাবনী বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যার সমাধানে আইসিডিডিআর,বি আরও এগিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত