০৭ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:০৮ পিএম

বেসরকারি মেডিকেলে ভর্তি ও টিউশন ফি পুনর্নির্ধারণ ৯ ফেব্রুয়ারি

বেসরকারি মেডিকেলে ভর্তি ও টিউশন ফি পুনর্নির্ধারণ ৯ ফেব্রুয়ারি
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: আগামী ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দেশের বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি ফি ও টিউশন ফি পুনর্নির্ধারণে সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সভাটি সকাল ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল ভর্তি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক