৩০ জানুয়ারী, ২০২৩ ০৯:০২ পিএম

নিপাহ ভাইরাস: সেবা প্রদানে চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ

নিপাহ ভাইরাস: সেবা প্রদানে চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ
চিকিৎসকদের রোগী দেখার সময় আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে, রোগী দেখার পূর্বে ও পরে সাবান দিয়ে হাত ধৌত করতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

আজ সোমবার (৩০ জানুয়ারি) অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শেখ দাউদ আদনান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন। 

এতে বলা হয়েছে, ‘বর্তমানে দেশের ২৮টি জেলায় নিপাহ ভাইরাস জনিত জ্বরের প্রকোপ দেখা দেওয়ায়, দেশের প্রতি হাসপাতালে জ্বরের উপসর্গ নিয়ে আগাত রাগীদের সেবা দেওয়ার জন্য কর্তব্যরত চিকিৎসকদের নিম্নলিখিত নির্দেশনাবলী অনুসরণ পূর্বক চিকিৎসা সেবা প্রদানের জন্য অনুরোধ করা হল।’ 

নির্দেশনাগুলো হলো-

১. রোগী দেখার সময় অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।

২. রোগী দেখার পূর্বে ও পরে সাবান দিয়ে হাত ধৌত করতে হবে।

৩. জ্বরের উপসর্গ দেখা গেলে রোগীকে আবশ্যিকভাবে আইসোলেশন ওয়ার্ডে রাখতে হবে।

৪. জ্বরের সাথে অজ্ঞান অবস্থা দেখা দিলে রোগী সংশ্লিষ্ট হাসপাতালের আইসিইউতে রাখতে হবে।

৫. আইসিইউতে থাকাকালীন রোগীর পরিচর্যাকারীগন শুধু  গ্লাভস, মাস্ক পরলেই হবে। কেননা নিপাহ ভাইরাসে আক্রন্ত রোগীর থেকে বাতাসের মাধ্যমে ওই ভাইরাস ছড়ায় না।

৬. যেহেতু আইসিইউতে রেখে এই রোগীর চিকিৎসা করা যায়, এ জন্য রেফার্ড করার প্রয়োজন নেই।

৭. কোনো প্রকার তথ্যের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কল সেন্টারে ১৬২৬৩/৩৩৩ যোগাযোগ করবেন।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত