৩০ জানুয়ারী, ২০২৩ ০৮:১৪ পিএম

নিজের শরীরে আগুন দেওয়া সেই নারীর মৃত্যু

নিজের শরীরে আগুন দেওয়া সেই নারীর মৃত্যু
জানা যায়, মাছ কাটা নিয়ে ঝগড়ার একপর্যায়ে স্বামীর ওপরে অভিমান করে নিজের গায়ে আগুন লাগান ফাহমিদা আক্তার।

মেডিভয়েস রিপোর্ট: কেরানীগঞ্জের আম-বাগিচা এলাকায় নিজের শরীরে আগুন দিয়ে দগ্ধ ফাহমিদা আক্তার (১৬) মারা গেছেন।

আজ সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদরর্শক) বাচ্চু মিয়া বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

এর আগে রোববার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জের আমবাগিচা এলাকার একটি টিনশেড বাসায় এ ঘটনা ঘটে। পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এনে আইসিইউতে রাখা হয়। আজ বিকেলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল।

জানা যায়, মাছ কাটা নিয়ে ঝগড়ার একপর্যায়ে স্বামীর ওপরে অভিমান করে নিজের গায়ে আগুন লাগান ফাহমিদা আক্তার। পরে আগুন নেভাতে গিয়ে তার স্বামীও দগ্ধ হয়। পরে দ্রুত তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক