২৩ জানুয়ারী, ২০২৩ ০৮:৩৭ পিএম

ফেনী ও ঝালকাঠির নতুন সিভিল সার্জন ডা. শিহাব ও ডা. জহির

ফেনী ও ঝালকাঠির নতুন সিভিল সার্জন ডা. শিহাব ও ডা. জহির
ডা. মো. শিহাব উদ্দিন ও ডা. এইচএম জহিরুল ইসলাম। (বাঁ দিক থেকে)

মেডিভয়েস রিপোর্ট: ঝালকাঠি জেলার সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিনকে ফেনী এবং ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এইচএম জহিরুল ইসলামকে ঝালকাঠি জেলার সিভিল সার্জন পদে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ সোমবার (২৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত