২৩ জানুয়ারী, ২০২৩ ০৭:২৯ পিএম

স্বাস্থ্য শিক্ষা বিভাগের নতুন সচিব মো. আজিজুর রহমান

স্বাস্থ্য শিক্ষা বিভাগের নতুন সচিব মো. আজিজুর রহমান
মো. আজিজুর রহমান।

মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আজিজুর রহমানকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। তিনি মো. সাইফুল হাসান বাদলের স্থলাভিষিক্ত হলেন।

আজ সোমবার (২৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘নিম্নবর্ণিত কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক তাঁর নামের পাশে উল্লিখিত কর্মস্থলে পদায়ন করা হলো।’

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত