২৩ জানুয়ারী, ২০২৩ ০৬:০১ পিএম

এমডি-এমএস ও নন-রেসিডেন্সি কোর্সের ওরাল, প্র্যাক্টিক্যাল ও ক্লিনিক্যাল পরীক্ষার সূচি প্রকাশ

এমডি-এমএস ও নন-রেসিডেন্সি কোর্সের ওরাল, প্র্যাক্টিক্যাল ও ক্লিনিক্যাল পরীক্ষার সূচি প্রকাশ
এমডি-এমএস ও এমফিলের বিভিন্ন বিষয়ের ওরাল, প্রাক্টিক্যাল ও ক্লিনিক্যাল পরীক্ষাগুলো নিজ নিজ মেডিকেল কলেজে অনুষ্ঠিত হবে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধিভুক্ত বিভিন্ন মেডিকেল কলেজের এমডি-এমএস ও এমফিল পোস্ট-গ্রাজুয়েট (নন-রেসিডেন্সি) কোর্সের ওরাল, প্রাক্টিক্যাল ও ক্লিনিক্যাল পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

আজ সোমবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম স্বাক্ষরিত সূচিতে বলা হয়েছে, জানুয়ারি-২০২৩ শিক্ষাবর্ষের এমডি-এমএস ও এমফিল পোস্ট গ্রাজুয়েশন (নন-রেসিডেন্সি) কোর্সের বিভিন্ন বিষয়ের ওরাল, প্রাক্টিক্যাল ও ক্লিনিক্যাল পরীক্ষাগুলো নিজ নিজ মেডিকেল কলেজে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল অনুষদের ডিন, কোর্স ডিরেক্টার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►রুটিনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত