০৯ জানুয়ারী, ২০২৩ ০৮:২৪ পিএম

জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকের মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকের মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২
স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, হাসপাতালের চিকিৎসা সেবা এখন আগের মতো স্বাভাবিক চলছে।

মেডিভয়েস রিপোর্ট: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসকের মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (৯ জানুয়ারি) মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হাউলিকেউটিল গ্রামের মো. রনি (২৭) ও পৌরসভার ৪ নং ওয়ার্ডের কুমড়াকান্দি গ্রামের ইমরান হোসেন (২৮)। এর মধ্যে রনির কাছ থেকে চিকিৎসকের মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি স্বপন কুমার মজুমদার বলেন, চিকিৎসকের মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত দুইজনকে আজ সাড়ে ৩টার দিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে এটি খেলনা পিস্তল বলে দাবি করছেন ওসি।  

স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘হাসপাতালের চিকিৎসা সেবা স্বাভাবিকভাবেই চলছে। অভিযুক্তদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপত্তার কোনো ঘাটতি নেই।

প্রসঙ্গত, রোববার (৮ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জরুরি বিভাগের পাশের একটি কক্ষে বসে ছিলেন। এ সময় দুজন দুর্বৃত্ত ওই কক্ষে প্রবেশ করে পিস্তল ও ধারালো ছুরি ঠেকিয়ে তার কাছে থাকা নগদ অর্থ ও তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় এবং তারা তাকে রুমের ভেতরে রেখে বাইরে থেকে আটকে দিয়ে চলে যায়। পরে তিনি চিৎকার করলে হাসপাতালের অন্যান্য স্টাফরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক মো. আবুল কালাম বাদী হয়ে গতকাল মামলা করেছেন।ৎ

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক