২১ ডিসেম্বর, ২০২২ ১০:০৬ এএম

নিয়ম লঙ্ঘন: ভারতের ১৬ কোম্পানির ওষুধ নেপালে নিষিদ্ধ

নিয়ম লঙ্ঘন: ভারতের ১৬ কোম্পানির ওষুধ নেপালে নিষিদ্ধ
প্রতীকী ছবি

মেডিভয়েস ডেস্ক: মানসম্পন্ন ওষুধ উৎপাদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড মেনে চলতে ব্যর্থ হওয়ায় ভারতের ১৬টি কোম্পানির ওষুধ আমদানি নিষিদ্ধ করেছে নেপাল। ইন্ডিয়া টুডে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাম্বিয়ায় শিশুদের মৃত্যুর সাথে জড়িত থাকার অভিযোগে ভারতীয় তৈরি কাশির সিরাপ সম্পর্কে ডব্লিউএইচও এর একটি সতর্কতার পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নেপালের নিষিদ্ধ তালিকায় ১৬টি ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে রয়েছে Radiant Parenterals Ltd., Mercury Laboratories Ltd., Alliance Biotech, Captab Biotec, Aglowmed Limited, Zee Laboratories Ltd, Daffodils Pharmaceuticals Ltd, GLS pharma Limited, Unijules Life Science Ltd, Concept Pv Pharmaceuticals etc.

শ্রী আনন্দ লাইফ সায়েন্স লিমিটেড, আইপিসিএ ল্যাবরেটরিজ লিমিটেড, ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেড, ডায়াল ফার্মাসিউটিক্যালস, অ্যাগ্লোমেড লিমিটেড এবং ম্যাকুর ল্যাবরেটরিজ লিমিটেডের মতো বড় বড় কোম্পানিগুলোর নামও নেপালের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের জারি করা তালিকায় রয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবর মাসে গাম্বিয়ায় কিডনি অকার্যকর হয়ে ৬৬ শিশুর মৃত্যু হয়েছে। শিশুদের এমন মৃত্যুতে তদন্ত শুরু করে দেশটির সরকার। তারা দেখতে পায়, ভারতীয় কোম্পানি মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি সিরাপই পাঁচ বছরের কম বয়সী ওই শিশুদের কিডনি বিকল হওয়ার কারণ। পরবর্তীর্তে ভারতে বানানো কাশির সিরাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেডেন ফার্মাসিউটিক্যালকে উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডব্লিউএইচও
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও