০৮ ডিসেম্বর, ২০২২ ০৪:৪৮ পিএম

যা নিজে শিখি, তা অন্যকে শেখাতে হবে: বিএসএমএমইউ ভিসি

যা নিজে শিখি, তা অন্যকে শেখাতে হবে: বিএসএমএমইউ ভিসি
প্রশিক্ষণ কর্মশালায় ১৩ জন প্রশিক্ষক অনুষ্ঠানের প্রধান অতিথি বিএসএমএমইউ ভিসির হাত থেকে সনদপত্র গ্রহণ করেন।

মেডিভয়েস রিপোর্ট: প্রশিক্ষণলব্দ জ্ঞান চর্চার মাধ্যমে সংরক্ষণ ও বিতরণ করা যায়। তাই নিজে শিখে, সেটি অন্যকে শেখানোর পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনে গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের সম্মেলন কক্ষে একটি প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন তিনি।

বিএসএমএমইউ’তে  প্রশিক্ষকদের (ট্রেনিং অব ট্রেইনারস) ‘ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এন্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক বিষয়ের উপর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি প্রকল্প। কর্মশালায় ১৩ জন প্রশিক্ষক অনুষ্ঠানের প্রধান অতিথি বিএসএমএমইউ ভিসির হাত থেকে সনদপত্র গ্রহণ করেন।

অনুষ্ঠানে ডা. শারফুদ্দিন বলেন, ‘আমরা যা শিখি, তা যদি চর্চা না করি তবে সেটি ভুলে যাবো। প্রশিক্ষণলব্দ জ্ঞান চর্চার মাধ্যমে সংরক্ষণ ও বিতরণ করা যায়। আমরা যে ট্রেনিং করি, সেটি অন্যকে শেখাতে হবে। আমরা আজ যা শিখলাম, সেটিকে অন্যকে শেখাতে হবে। যদি অন্যকে না শেখাই, তাহলে সেটি  ভুলে যাবো।’

ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচির প্রকল্প পরিচালক  অধ্যাপক ডা. আশরাফুন্নেসার সভাপতিত্বে ও কল্পোসকপিস্ট ডা. সাদিয়া মাহবুবার সঞ্চলানায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসএমএমইউ’র প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সার্জিক্যাল অনকোলজির অধ্যাপক ডা. সামিয়া মুবিন,  স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব একে এম নুরুন্নবি কবির, যুগ্ম-সচিব (পরিকল্পনা)  মো. আব্দুস সালাম খান, সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত