ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ২৪৬
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৬৩ জন। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৬ জন। এর মধ্যে ঢাকায় ১৪১ জন ও ঢাকার বাইরে ১০৫ জন চিকিৎসাধীন আছেন।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী এক হাজার ২১২ জন। তাদের মধ্যে ঢাকায় ৬৯০ জন ও ঢাকার বাইরে ৫২২ জন ভর্তি রয়েছেন।
এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৯ হাজার ৬৯৫ জন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৭৯৫ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২১ হাজার ৯০০ জন।
এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ হাজার ২২০ জন। তাদের মধ্যে ঢাকার ৩৬ হাজার ৯৪৩ জন আর ঢাকার বাইরে ২১ হাজার ২৭৭ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর গত বছর ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।
-
১৬ ঘন্টা আগে
-
১২ মে, ২০২৬