০৫ ডিসেম্বর, ২০২২ ০৭:০৬ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩০৮ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩০৮ জন হাসপাতালে ভর্তি
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৭২ জন ও ঢাকার বাইরে ১৩৬ জন চিকিৎসাধীন আছেন। তবে একই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যু ২৫৭ জনেই রয়েছে।

আজ সোমবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী এক হাজার ৩৩২ জন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগী ৭৭৭ জন ও ঢাকার বাইরে অন্যান্য বিভাগের ৫৫৫ জন ভর্তি আছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরে জানুয়ারি থেকে আজ ৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৫৮ হাজার ৯২৭ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ৩৭ হাজার ৩৯০ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ২১ হাজার ৫৩৭ জন।

এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৭ হাজার ৩৩৮ জন ডেঙ্গু রোগী। ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৬ হাজার ৪৫৬ জন ও ঢাকার বাইরে ২০ হাজার ৮৮২ জন।


 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক