০৫ ডিসেম্বর, ২০২২ ০৭:৩০ পিএম

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ড ও নেপালের রাষ্ট্রদূতের বৈঠক

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ড ও নেপালের রাষ্ট্রদূতের বৈঠক
স্বাস্থ্যমন্ত্রীর নিজ দপ্তরে আলাদাভাবে এ দুটি বৈঠক অনুষ্ঠিত হয়।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড ও নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্যমন্ত্রীর নিজ দপ্তরে আলাদাভাবে এ দুটি বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাস্থ্য খাতে তারা কীভাবে সহযোগীতা করতে পারে সেটি জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী দেশের চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণ প্রদান, মানসম্পন্ন চিকিৎসা যন্ত্রপাতি ক্রয়, অবকাঠামোগত উন্নয়নসহ অন্যান্য জরুরি দিকগুলো তুলে ধরেন।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা বিষয়ে সুইজ রাষ্ট্রদূতকে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে। সুইজারল্যান্ডের দূতাবাসসহ সকল দূতাবাসে করোনার ভ্যাকসিন শুরু থেকে এখনও বিনামূল্যে দেওয়া হচ্ছে। এতে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশে অধ্যয়নরত নেপালের মেডিকেল শিক্ষার্থীদের জন্য কিছু সুযোগ-সুবিধা বৃদ্ধি করার অনুরোধ করেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক