১৫ নভেম্বর, ২০২২ ১২:০৭ পিএম

বিশ্বে বায়ুদূষণের তালিকায় ঢাকা তৃতীয়

বিশ্বে বায়ুদূষণের তালিকায় ঢাকা তৃতীয়
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: অস্বাস্থ্যকর হয়ে উঠছে রাজধানী ঢাকার বায়ু। আজও ঢাকার বাতাসের মান 'অস্বাস্থ্যকর' অবস্থায় রয়েছে। দূষিত শহরের তালিকায় ঢাকা এখন তৃতীয় স্থানে অবস্থান করছে। 

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ১৭৪, যা বাতাসের মান অনুযায়ী ‘অস্বাস্থ্যকর’। 

বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রতিষ্ঠানের করা বায়ুমান সূচক অনুযায়ী, মঙ্গলবার সকালে ১৯৯ সূচকে শীর্ষে পাকিস্তানের করাচি শহর। এরপরই তালিকায় ১৮২ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা; ১৭৪ নিয়ে ঢাকায় তৃতীয়। চতুর্থ অবস্থানে আছে পাকিস্তানের লাহোর। 

পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত মান মাত্রায় ৫০ একিউআই বায়ুকে স্বাভাবিক ধরা হয়। বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। একইভাবে, ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর 'খারাপ' বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০-এর স্কোর 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বায়ু দূষণ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক