১২ নভেম্বর, ২০২২ ০৫:০০ পিএম

করোনায় আক্রান্ত ২২, মৃত্যু নেই

করোনায় আক্রান্ত ২২, মৃত্যু নেই
করোনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে সুস্থ হয়েছেন ১৫৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৩৬ হাজার ১৩১ জন, আর মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪২৬ জন। 

আজ শনিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে সুস্থ হয়েছেন ১৫৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। আর নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৮৩০টি। পরীক্ষা করা হয়েছে এক হাজার ৮৩৪টি নমুনা। মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪২ হাজার ৯৬০টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক ২০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ। 

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক