চাকরিতে স্থায়ী হলেন ১৬২ সিনিয়র স্টাফ নার্স
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত এডহক নিয়োগপ্রাপ্ত ১৬২ সিনিয়র স্টাফ নার্সকে চাকরি স্থায়ী করলেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
বুধবার (১৯ অক্টোবর) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও উপসচিব মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন ২০১৩ সালে এডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সগণ বিভিন্ন হাসপাতাল /স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে যোগদান করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্তৃক এডহক নিয়োগপ্রাপ্ত নিম্নবর্ণিত সিনিয়র স্টাফ নার্সগণের চাকরি নিয়মিত করণ করায় উক্ত পদে চাকরিকাল দুই বৎসরের অধিক এবং চাকরিকাল সন্তোষজনক হওয়ায় যোগদানের তারিখ হতে তাদের চাকরি স্থায়ী করণ করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘তাদের আবেদন ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১১-১-২০১৮ তারিখের ৪৫.১৫৮.০১১.০০.০০.০১৬.২০১৭-১৯ নং সংখ্যক স্মারকের প্রেক্ষিতে জারি করা হলো।,
‘এ আদেশ জারিতে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন রয়েছে’, আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, পরিচালক, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, সিভিল সার্জন/তত্ত্বাবধায়ক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সেবা তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট সকল বিভাগকে পাঠানো হয়েছে।
-
১৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৮ ডিসেম্বর, ২০২২
-
২১ নভেম্বর, ২০২২
-
০৭ অক্টোবর, ২০২২
-
১১ এপ্রিল, ২০২২