২১ জুন, ২০২২ ০৫:৩০ পিএম

চাকরিতে স্থায়ী হলেন পরিবার পরিকল্পনার ৬ সহকারী কর্মকর্তা

চাকরিতে স্থায়ী হলেন পরিবার পরিকল্পনার ৬ সহকারী কর্মকর্তা
মঙ্গলবার (২১ জুন) অধিদপ্তরের উপপরিচালক (পার্সোনাল) আবদুল লতিফ মোল্লা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্থানের ছয় সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তার চাকরি স্থায়ী করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আজ মঙ্গলবার (২১ জুন) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক (পার্সোনাল) আবদুল লতিফ মোল্লা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নিম্নবর্ণিত ছয়জন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তার চাকরি ‘দ্বিতীয় শ্রেণির গেজেটের কর্মকর্তা ও ননগেজেটের কর্মচারী (পরিবার পরিকল্পনা অধিদপ্তর) নিয়োগ বিধিমালা, ১৯৯৬’এর বিধি-৬(৩) (ক) মোতাবেক চাকরিতে প্রথম যোগদানের তারিখ হতে স্থায়ী করা হলো।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক/লাইন ডিরেক্টর, উপপরিচালক, জেলা অ্যাকাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা/ মেডিকেল অফিসারসহ (এমসিএইচ-এফপি) সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►আদেশটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পরিবার পরিকল্পনা অধিদপ্তর
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত