১৩ মে, ২০২৬ ০৫:৪৮ পিএম

বকেয়া বেতনের দাবিতে অনশন-অবস্থানে পরিবার পরিকল্পনার অস্থায়ী ৮৭০ স্বাস্থ্যকর্মী

বকেয়া বেতনের দাবিতে অনশন-অবস্থানে পরিবার পরিকল্পনার অস্থায়ী ৮৭০ স্বাস্থ্যকর্মী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দীর্ঘ ২২ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অস্থায়ী ৮৭০ স্বাস্থ্যকর্মী। গত রোববার (১০ মে) থেকে ৩ দিন ধরে কারওয়ানবাজার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রধান ফটকের সামনে বকেয়া বেতনে পরিশোধের দাবিতে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। 

নাম প্রকাশে অনিচ্ছুক অনশনরত কয়েকজন ভুক্তভোগী স্বাস্থ্যকর্মী জানান, ‘২২ মাস ধরে আমাদের বেতন দেওয়া হয় না। অর্থের অভাবে আমরা অসহায় ও মানবেতর জীবনযাপন করছি।’

তারা আরও জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তরা শুধু আশ্বাসই দিচ্ছেন। কিন্তু আজ পর্যন্ত বেতন পরিশোধ করা হয়নি। বেতন পরিশোধের তেমন কোনো নিশ্চয়তাও দিচ্ছে না। 

বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তারা।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবার পরিচালক ডা. নাছির আহমদ গণমাধ্যমকে বলেন, অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বকেয়া বেতনের ফাইল এ পর্যন্ত চারবার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিভিন্ন জটিলতা থাকলেও মানবিক কারণে বিষয়টি দেখা হচ্ছে।

জেএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত